সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

তালেবানের সঙ্গে তিন দেশের দূতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূত। আফগানিস্তানের কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২১ থেকে ২২ সেপ্টেম্বর কাবুল সফর করেন তিন জন বিশেষ দূত। এ সময়ে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং অর্থমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকগুলোতে দেশটিতে সন্ত্রাসবাদ দমন এবং মানবিক সংকট মোকাবেলায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে।

তাদের এ বৈঠকের পরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়ার তারিখ নির্ধারণ করে কোনও লাভ হবে না।

বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো তালেবান সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ