সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

পেগাসাসের নজরদারিতে ফ্রান্সের ৫ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের অন্তত পাঁচজন মন্ত্রীর মোবাইল ফোনে ইসরায়েলের গোপন নজরদারি সফটওয়্যার পেগাসাস পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্র ও একটি গোপন গোয়েন্দা নথির বরাতে অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট এসব তথ্য জানিয়েছে। দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়্যারসহ ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সম্প্রতি একযোগে এ খবর প্রকাশ করেছে।

মিডিয়াপার্ট বলেছে, পেগাসাস ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে ফ্রান্সের শিক্ষা, আঞ্চলিক সংহতি, কৃষি, আবাসন ও বহির্বিশ্ববিষয়ক মন্ত্রীদের মোবাইল ফোনে। ২০১৯ সালে তাদের ফোনে স্পাইওয়্যারটি দিয়ে নজরদারি শুরু করা হয়। তবে সেই সময় তারা সবাই বর্তমান পোস্টে ছিলেন না। এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট মাখোঁর কূটনৈতিক উপদেষ্টাদের একজন সফটওয়্যারটির নিশানা হন বলে জানিয়েছে মিডিয়াপার্ট।

পেগাসাস কেলেঙ্কারি নিয়ে এলিসি প্রাসাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ইসরায়েলের সাবেক সাইবার গোয়েন্দা কর্মকর্তারা ২০১০ সালে তেল আবিবভিত্তিক এনএসও গ্রুপের গোড়াপত্তন করেন। তাদের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের অন্তত ৪৫টি দেশে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি–পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতা হয়েছে বলে খবর বেরিয়েছে।

বিভিন্ন দেশের সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা এনএসও গ্রুপের গ্রাহক। ফোনে আড়ি পেতে বিভিন্ন ব্যক্তির সংগৃহীত তথ্য ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা হাতিয়ে নেন বলে সন্দেহ করা হচ্ছে।

পেগাসাস প্রজেক্ট নিয়ে অভিযোগ ওঠার পর গুরুত্বপূর্ণ কয়েকজন ফরাসি মন্ত্রীর ফোনে ওই সফটওয়্যার থাকার এ খবর প্রকাশিত হলো। তবে মন্ত্রীদের মোবাইলগুলো হ্যাক করা হয়েছে, এর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।

এনএসও গ্রুপের দাবি, গুরুতর অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধের বাইরে পেগাসাস সফটওয়্যারকে কাজে লাগানোকে তারা এর অপব্যবহার হিসেবে বিবেচনা করে। চুক্তিতেও এর উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, কোনো ধরনের অপব্যবহার ধরতে পারলে তারা ব্যবস্থা নিয়ে থাকে। এই প্রযুক্তির মূল লক্ষ্য মানবাধিকার রক্ষা। যার মধ্যে রয়েছে মানুষের জীবনযাপনের অধিকার, নিরাপত্তা, ব্যক্তির চলাচলের স্বাধীনতা।

এনএসও গ্রুপের একজন মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই সফটওয়্যারের কল্যাণে রাতে ভালোমতো ঘুমাচ্ছে ও রাস্তায় নিরাপদে চলাচল করছে।

ইতিমধ্যে গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এনএসও বলেছে, ‘ফরাসি কর্মকর্তাদের নিয়ে আমরা আমাদের ইতিপূর্বে দেওয়া বক্তব্যে অটল রয়েছি। তারা পেগাসাসের লক্ষ্যবস্তুতে নেই ও কখনো ছিলেন না। আমরা অজানা সূত্রের বরাতে প্রকাশিত খবর নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ