সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মুসলিম শিক্ষার্থীদের ওপর কড়া বিধিনিষেধ গ্রিসের, সরে আসার আহ্বান তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকদের ধর্মীর কাজ আদায়ের ওপর কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে গ্রিস।  এ বিধিনিষেধ বাতিলের আহ্বান জানিয়েছে তুরস্ক।

শুক্রবার এক টুইট বার্তায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিক কর্তৃপক্ষকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায়।
এতে বলা হয়, পশ্চিম থ্রেসে তুর্কি সংখ্যালঘু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ধর্মীয় কাজের ওপর দেওয়া বিধিনিষেধ প্রত্যাহার করুন।

সম্প্রতি এক বিবৃতিতে পশ্চিম থ্রেসের তুর্কি সংখ্যালঘু উপদেষ্টা বোর্ড জানিয়েছে, সেখানে একটি পরিপত্র জারি করে ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ওই বোর্ড আরও জানিয়েছে, সরকারের হয়ে জেলা কর্তৃপক্ষ কর্তৃক রোদপ ও এভরোসে জারি করা বিধিনিষেধ আইন পরিপস্থী। এটি তুলে নিতে দেশটির সব কর্তৃপক্ষকে পুনরায় বিবেচনার জন্য অনুরোধ জানায় তুর্কি বোর্ড কর্তৃপক্ষ।

ভৌগোলিক ধারণা অনুসারে, থ্রেসকে একটি আবদ্ধ অঞ্চল হিসেবে আখ্যায়িত করা হয়, যার উত্তরে বলকান পর্বতমালা, দক্ষিণে রোদপ পর্বতমালা এবং ইজিয়ান সাগর, পূর্ব দিকে কৃষ্ণ সাগর এবং মারমারার সাগর অবস্থিত।

সূত্র: ইয়েনি শাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ