বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

অজ্ঞান করে তাবলিগ জামাতের সর্বস্ব লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালী শহরের একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। তাবলিগ জামাতের ওইসব সদস্যরা এখন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ তাবলিগ জামাতের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার তাদের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে তিন চিল্লার বিভিন্ন বিভাগের ১৫ জন সদস্য ওঠেন। সকাল থেকে তারা ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর তাদের রীতি অনুযাযী কাজ করেন।

রাতে খাবারের সময় তাবলিগ জামাতে আগত সদস্যব্যতীত অন্য ২ জন মানুষ তাদের সাথে ছিলেন। পরে রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যায়। ফজরে সময় তাবলিগের ২ সদস্য উঠলেও বৃদ্ধ ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেনি। পরে অচেতন অবস্থায় ১৩জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এরকম ঘটনা পটুয়াখালীতে এই প্রথম বলে জানান তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্টরা। পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ আখতার মোরশেদ জানিয়েছেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ