বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মায়েরও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বলিদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বলিদ্বারা ক্লিনিকপাড়ার মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও তার ছেলে আব্দুল কাদের (৩২)।

জানা যায়, বিকালে আব্দুল কাদের ফসলি জমিতে পানি দিতে যান। এসময় পানির পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে কাদেরের মা আফরোজা বেগম ছেলে কাদেরকে সেখানে পড়ে থাকতে দেখে বাঁচাতে গেলে তিনিও স্পৃষ্ট হয়ে মারা যান।

এরপর স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে রানিশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ