মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন ১৪০ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য। শান্তিরক্ষায় অসামান্য অবদান ও পেশাদারিত্ব বজায় রাখায় এ স্বীকৃতি পেলেন তারা। পুলিশ সদস্যরা আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড ্ব্যাবিলাইজেশন মিশনে (এমআইইউএসএমএ) কর্মরত।

[caption id="" align="aligncenter" width="304"]No photo description available. এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মঙ্গলবার মালির রাজধানী বামাকোতে জাতিসংঘের এ মিশনের সদর দপ্তর বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (বিএএনএফপিইউ) ক্যাম্পে এ ইউনিটের ১৪০ সদস্যের হাতে পদক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এমআইইউএসএমএর পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি। তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে বিএএনএফপিইউ-১-এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হলো।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন ইউনিটের কমান্ডার পুলিশ সুপার বেলাল উদ্দিন। তিনি বলেন, চলমান কভিড-১৯ মহামারীসহ সংঘাতপূর্ণ এলাকায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ন রাখায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি জাতিসংঘের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

[caption id="" align="aligncenter" width="323"]May be an image of book and text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএতে নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ