সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

তালেবানের সাথে যে শর্তে কাজ করতে আগ্রহী তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানে যদি সব পক্ষকে নিয়েই তালেবান সরকার গঠন করে, তবে আঙ্কারা তাদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এরদোগান বলেন, ‘তালেবানের পদক্ষেপ বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুঃখজনকভাবে সকলকে নিয়ে সমন্বিত নেতৃত্ব এখনো গঠন করা হয়নি।’

এর আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান সকলকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু চলতি মাসের শুরুতে অন্তর্বর্তীকালীণ সরকার গঠনে তালেবানের অভ্যন্তরীণ নেতৃত্ব থেকেই মন্ত্রিসভা প্রস্তুত করা হয়, যাদের বেশির ভাগ সংখ্যাগরিষ্ঠ পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনার কিছু বার্তা রয়েছে যে নেতৃত্বে সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করা হবে।’

তিনি বলেন, ‘আমরা এখনো তা দেখিনি। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তবে আমরা একত্রে কি কাজ করতে পারি সেই বিষয়ে আলোচনার জন্য অগ্রসর হবো।’

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানে তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনাই অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাৎ করেন।

এরগিনাই এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্ক আফগান জনগণকে সহায়তা অব্যাহত রাখবে এবং আমাদের ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

তুরস্ক বর্তমানে কাতারের সাথে মিলে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় সহায়তা করছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ