বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনায় বিকল ট্রাকের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নেরর বাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যাবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মাছবহনকারী একটি পিকআপ। বাগড়া বাজার এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাতো ভাই জনি মিয়া মারা যান।

গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহত দুইজনের মরদেহ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আর পিকআপ চালক আবুচানের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ