সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিজেপি নেতার বাড়ির সামনে মৃত পচা কুকুর ফেলার হুঁশিয়ারি দিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিজেপি নেতাদের বাড়ির সামনে মৃত পচা কুকুর ফেলার হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বাড়ির সামনে বিজেপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করায় শুক্রবার ভবানীপুরে পাল্টা এই হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।

এদিন মমতা বলেন, “তুমি আমার বাড়ির সামনে ডেডবডি (মরদেহ) নিয়ে চলে যাচ্ছো? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেডবডি? ভাল হবে? মেশিনারি আমার কাছে নেই? এক সেকেন্ড লাগবে। মৃত পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব। তুমি খেতে পারবে না ১০ দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কী না করা যায়।”

জানা গেছে, বুধবার মৃত্যু হয় বিজেপি নেতা তথা মগরাহাট কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী মানস সাহার। বিজেপির অভিযোগ, ভোটগণনার দিন তৃণমূলের পিটুনিতে আহত হয়েছিলেন তিনি। এরপর তার নানা শারীরিক জটিলতা দেখা দেয়। বৃহস্পতিবার মানসবাবুর মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতারা। নেতৃত্বে ছিলেন নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, তখন কালীঘাট এলাকায় বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। এমনকি ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পুলিশকর্তা আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে।

তবে রাজ্যে মৃতদেহ নিয়ে রাজনীতি নতুন নয়। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিরোধী নেত্রী থাকাকালীন কলকাতার রাস্তায় একাধিক শোকমিছিল করেছেন মমতা। জঙ্গলমহলে নিহত কর্মীদের মরদেহ কলকাতায় এনে মিছিল করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ