সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

রাজধানীর গুলিস্তানে শো-রুম উদ্বোধন করছে ‘ইসলামিক আইটেম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার গুলিস্তানে শো-রুম উদ্বোধন করতে যাচ্ছে দেশের একমাত্র ইসলামিক অনলাইন মার্কেটপ্লেস ‘ইসলামিক আইটেম’।

আগামী সোমবার (২৭ নভেম্বর) বাদ আসর রাজধানী ঢাকার গুলিস্তানের খদ্দর মার্কেট (৪র্থ তলা- দক্ষিণ পাশে-দোকান নং১২৫/১২৬) এ শো-রুম উদ্বোধন হতে যাচ্ছে।

বিগশপ ইসলামিক আইটেমের এ শো-রুমের উদ্বোধন করবেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপস্থাপক ও আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিএসই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন।

অনলাইন বিগশপ ‘ইসলামিক আইটেম’। প্রতিষ্ঠানটি শত ভাগ আস্থার সঙ্গে ধর্মপ্রাণ মানুষের কাছে তাদের সেবা পৌছে দিতে বদ্ধপরিকর।

তাদের সংগ্রহে রয়েছে সুন্নতি পোশাক-আশাকের সমাহার আয়োজন। যেমন, বগিজ টুপি, জালালি টুপি, ইকরা ‍টুপি, আল আজিম টুপি, বেবি টুপিসহ বাহারি টুপির আয়োজন। রয়েছে হাজী রুমালসহ নানা আইটেমের মানসম্পন্ন দৃষ্টিনন্দন রুমাল, মেয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন আইটেমের খিমার, দৃষ্টিনন্দন জায়নামাজ, ভালোবাসার স্মৃতিচিহ্ন সুগন্ধি আতর, স্বাস্থ্যসম্মত সুস্বাদু খেজুর। খেজুরের আইটেমের মধ্যে রয়েছে আজওয়া, মাসরুক মারিয়াম, সাফায়ি ও সুক্কারিয়া।

ইসলামিক আইটেমের রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি স্বাস্থ্যসম্মত নির্ভেজাল অর্জুন পাউডার, আমলকি পাউডার, আদা পাউডার, আছে বিখ্যাত অশ্বগন্ধা পাউডার; যা আপনার শরীরকে রাখবে চাঙ্গা এবং সুস্থ।

এছাড়া আপনি ইসলামিক আইটেমের লিঙ্ক শেয়ার করে আয় করতে পারেন ঘরে বসেই। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ