সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নভেম্বররে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নভেম্বর মাসের প্রথমার্ধে ফের শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। এ মাসের মধ্যেই তপশিল ঘোষণার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হওয়ায় প্রথমার্ধেই ভোট করা হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ইসির সংশ্লিষ্টরা। এদিকে, ইউপি ভোটের সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। প্রথমধাপে ছয় জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। প্রাণহানির ঘটনা অনাকাঙ্ক্ষিত। প্রতিটি ঘটনায় গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে। প্রশাসনের কোনো ধরনের গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ