সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সঙ্গে আলোচনায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছে।’

বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ০৩ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

নিউইয়র্ক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিয়ে দুদিনের যাত্রা বিরতির পর গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানকালে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেন। এছাড়া ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানের সময় বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্র ও সংগঠন প্রধানের সঙ্গেও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হয় তার।

গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপন করেন প্রধানমন্ত্রী। প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ