বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

জালিয়াতির অভিযোগে হবিগঞ্জের জেল সুপার বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জালিয়াতির অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া জানান, প্রজ্ঞাপনটি রোববার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। ফলে জাকের হোসেন ওই দিন পর্যন্ত কারাগারের জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুলাই জাকের হোসেন জেল সুপার হিসেবে হবিগঞ্জে যোগদান করেন।

উল্লেখ্য, ২০০৪ সালে জাকের হোসেন যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তার যোগসাজশে তিন আসামি যশোর জজকোর্টের জামিন জাল করে বের হয়ে যান। ওই ঘটনায় ১৭ বছর পর তিনি বরখাস্ত হলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ