মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

দেশে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে পৌঁছেছে ফাইজারের আর ২৫ লাখ ডোজ টিকা।

আজ মঙ্গলবার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে টিকার চালানটি আসে। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ দেশে আসে ও দ্বিতীয় দফায় আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা।

আজ আসা ২৫ লাখ ডোজ নিয়ে মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ