সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই আবার তা স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে এ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করতে গিয়ে তালিকায় কিছু ত্রুটি ধরা পড়ে। তাই আপাতত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি, ওই তালিকা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।

মন্ত্রী আরও জানান, নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করতে গিয়ে অনেক শীর্ষস্থানীয় সাইট বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই আমি সেগুলো খুলে দিতে বলি। আমি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা পাওয়া গেলে সেই তালিকা ধরে তা বাস্তবায়ন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ