বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও তার স্ত্রী প্রভাষক কামরুন্নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের হিসাব বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কমল পাল মামলা দু’টি করেন।

মামলার বিবরণে জানা যায়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ প্রাথমিক তদন্ত প্রমাণিত হওয়ায় রবিউল ও তার স্ত্রী কামরুন্নাহারের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক কামরুন্নাহার স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার কাজে সহায়তার অপরাধে আসামি হিসাবে অন্তর্ভুক্ত হন।

এদিকে দুদকের অপর মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্পদ বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে রুপালী খাতুনকে আসামি করে দুদকের উপ-সহকারী নীল কমল পাল মঙ্গলবার দুপুরে অপর মামলাটি দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ