মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিহিংসা নিজ ভাইকেও হত্যা করতে উদ্বুদ্ধ করতে পারে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ.স.ম আল আমীন।।

হিংসা মানুষকে ধ্বংস করে, ঈর্ষা ও হিংসা প্রায় একই রকম আবেগ, তবে হিংসাকে বলা হয় ঈর্ষার চরম বহিঃপ্রকাশ। ঈর্ষাকাতরতা হিংসার পর্যায়ে চলে গেলে আক্রোশবশত মানুষ হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারে। হিংসুক ব্যক্তি অন্যের ভালো কিছু সহ্য করতে পারে না, কাউকে কোনো উন্নতি বা ক্ষমতায় অধিষ্ঠিত দেখলে অন্তরে জ্বালা অনুভব করে।

এই জন্য আল্লাহ তায়া’লা তার প্রিয় হাবীব কে হিংসা থেকে পানা চাইতে বলেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে , এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে"। (সূরা ফালাক : ৫) বর্তমান প্রেক্ষাপট তেমনি হয়ে দাড়িয়েছে , রাজনৈতিক প্রতিহিংসা বা সম্মানের প্রতিহিংসা যেন আজ সমাজে মহামারী আকার ধারণ করেছে।

আমরা সকলেই হযরত ইউসুফ আঃ এর ঘটনা সম্পর্কে অবগত আছি, এই ঘটনা অন্বেষণ কারীদের জন্য অনেক নিদর্শন রয়েছে, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে, ( সুরা ইউসুফ - ৭) হযরত ইউসুফ আঃ কে তিনার বাবা অনেক মহব্বত করতেন, এতে তার সৎ ভাইদের হিংসা জেগে ওঠে।

হিংসা তাদেরকে নিজ ভাই হযরত ইউসুফ আঃ কে হত্যা করার সংকল্প পর্যন্ত নিয়ে যায়, তারা ভেবে ছিল যদি হযরত ইউসুফ আঃ কে তারা হত্যা করতে পারে, তাহলে তারা নিজ বাবার কাছে সৎ ব্যক্তি হিসেবে রুপান্তরিত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,তোমরা ইউসুফকে হত্যা কর অথবা তাকে কোন যমীনে ফেলে আস, তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎ লোক হয়ে যাবে’। ( সুরা ইউসুফ - ৯)

বর্তমান প্রেক্ষাপটে অনেক মানুষ রাজনৈতিক ও সম্মানের প্রতিহিংসার কারনে কাউকে হত্যা বা গুম করার সিদ্ধান্ত গ্রহন করেন। তৎকালীন সময়ে হযরত ইউসুফ আঃ কে হত্যা করতে না পেরে তাদের একজন তাকে কূপে নিক্ষেপ করার পরামর্শ দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাদের মধ্য থেকে একজন বলল, ‘তোমরা ইউসুফকে হত্যা করো না, আর যদি কিছু করই, তাহলে তাকে কোন কূপের গভীরে ফেলে দাও, যাত্রীদলের কেউ তাকে তুলে নিয়ে যাবে’। (সুরা ইউসুফ - ১০)

এধরনের গুম করে খালি হয় কত মায়ের কোল শুনা যায় কত মানুষের আহাজারির কথা। তখন হযরত ইউসুফ আঃ এর আহাজারি দেখে তারা একটি নাটক সাজিয়ে নিয়ে আসে, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। সে বলল, ‘বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে। সুতরাং (আমার করণীয় হচ্ছে) সুন্দর ধৈর্য। আর তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে আল্লাহই সাহায্যস্থল’। (সুরা ইউসুফ -১৮)

এটি তাদের বাবাকে বুঝ দেওয়ার জন্য নাটক সাজিয়ে নিয়ে আসা। এটি যে নাটক তাদের বাবা অনুভব করতে সক্ষম হয়েছে, আমাদের সমাজে যখন জালেমদের হাতে হত্যা ও গুমের ঘটনা ঘটে তখন তারা এধরণের নাটক সাজিয়ে নিয়ে আসে। তা বর্তমান মানুষ অনুভব করতে সক্ষম হয়, আর হযরত ইউসুফ আঃ এর ভাইয়েরা তাদের এই হিংসাত্মক কাজের জন্য সারাটি জীবন লজ্জিত হতে হয়েছে, বর্তমানে হিংসাত্মকভাবে যারা মানুষকে হত্যা ও ঘুম খুন করে যাচ্ছে। ইনশাআল্লাহ তারা ও দুনিয়া ও আখেরাতে প্রতি ক্বদমে ক্বদমে লজ্জিত হবে।

লেখক: শিক্ষার্থী, মা'হাদুল ইকতিসাদ ওয়াল ফিকহীল ইসলামী ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ