বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

বিনাটিকিটে রেল ভ্রমণ, ৯৩০ যাত্রীকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলওয়ের পাকশী বিভাগে বিনাটিকিটে ট্রেন ভ্রমণে নিরুৎসাহিত করতে চলমান অভিযানে ৯৩০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। সাতটি আন্তঃনগর ট্রেনে ওই অভিযানে যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ এক লাখ ৬১ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রেলওয়ের এই বিভাগের আওতায় খুলনা-ঈশ্বরদী-ঢাকা-পাবনা-রাজশাহী রেলওয়ে রুটের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোতে ওই অভিযান চালানো হয়।

অভিযানকৃত ট্রেনগুলো হচ্ছে— কপোতাক্ষ এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ