রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার উচিত জরুরি ভিত্তিতে তালেবানকে স্বীকৃতি দেয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ‘আজ না হোক কাল’ তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিতে হবে।

রোববার (৩ অক্টোবর) এ কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর এএনআই, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরার।

ইমরান খান তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। পাকিস্তানের জিয়ো টিভির প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান যদি একতরফাভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়, তাহলে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার উচিত জরুরি ভিত্তিতে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া।

ইমরান খান আরও বলেন, বিষয়টি নিয়ে পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আফগান সরকারকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশটি বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল।

ইমরান খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি আফগান জনগণকে সাহায্য করতে এগিয়ে না আসে, তাহলে দেশটিতে মানবিক সংকট দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের সময় তালেবানকে প্রকাশ্যে ও গোপনে সহায়তার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ আগস্ট আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের সমাপ্তি ও তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্ছ্বাস দেখা যায়।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যায়। এরই পরিপ্রেক্ষিতে ইমরান খান প্রকাশ্যে বলেন, আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে।

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর সশস্ত্র গোষ্ঠীটিকে সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসে পাকিস্তান। এ লক্ষ্যে অঘোষিত সফরে কাবুলে যান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ