মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এবার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির জনসংযোগ বিভাগ এক বার্তায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা ও রিং আইডির শীর্ষ নির্বাহী, মালিক ও পরিচালকদের গ্রেপ্তার করা হয়েছে। এই ধারাবাহিকতায় পঞ্চম ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে কিউকমের প্রধানকে গ্রেপ্তার করা হলো।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মত কিউকমের বিরুদ্ধেও গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ আছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, রিপন মিয়ার নামে পল্টন থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘কিউকম করোনাকালীন ব্যবসা শুরু করেছিল। কিউকমের অনেক ক্রেতাই অর্ডার দিয়েও মালামাল না পাওয়ায় প্রতারিত হচ্ছে। একজন ভোক্তা ৪ অক্টোবর পল্টন থানায় এই অভিযোগে মামলা করেন। সেই মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’

কিউকমের বিরুদ্ধেও টাকা দিয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। দেড় বছর আগে এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছিল।

পাওনা টাকা বা পণ্যের দাবিতে ক্রেতারা ভিড় করার পর আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের মতো সম্প্রতি কিউকমও তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ