বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

আজ আসছে ফাইজারের আরও ১৮ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুই চালানে আরও ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা আজ দেশে আসবে। এ নিয়ে পৃথক তিন চালানে মোট ২৫ লাখ টিকা দেশে আসার কথা রয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের করোনা টিকা দেশে এসেছে। আজও আলাদা দুই চালানে আসবে বাকি ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা।

মাইদুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টায় আসবে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা। সবশেষ রাত ১১টা ২০ মিনিটে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুদিনে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ