রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

আবাসিক হলে আর গণরুম থাকছে না: ঢাবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আর গণরুম থাকছে না বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সময় পরিদর্শন শেষে ঢাবি ভিসি এ কথা জানান।

এদিন সকাল ১০টায় বিজয় একাত্তর হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জীবন মান উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হল খোলার পরে ক্লাস-পরীক্ষা ও করোনা সংক্রমণ বৃদ্ধি-হ্রাসের ওপর ইস্যুতে সিদ্ধান্তগুলো পরবর্তীতে সবার সাথে আলোচনা করে নেওয়া হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৫ অক্টোবর সকাল আটটা থেকে হলে তোলা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে দেখা যায়, স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ফুল, চকলেট এবং মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছে হল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরাও স্বাস্থ্যবিধি মানছেন এবং বৈধ পরিচয়পত্র ও টিকার প্রমাণ দেখিয়ে হলে প্রবেশ করছেন।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আইডি কার্ড, টিকা কার্ড দেখে তাদের আমরা বরণ করে নিচ্ছি। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে হলে প্রবেশ করছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের যেকোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ