মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন জনবিস্ফোরণের ভয়ে ভীত। তাই সরকার নানাভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করেছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ। নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে।

‘জনসমর্থনহীন বিনাভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্যবাকশালী শাসন বলবত রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়। রাজনীতিকে নসাৎ করতে আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে।

তিনি বলেন, ভোট ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখলকারী বর্তমান গণবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেওয়ার জন্যই বিএনপির নেতাকর্মীদের দমন-নিপীড়নে লিপ্ত রয়েছে। কিন্তু জালিম সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র, রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ