রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

‘সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া এবং ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তার মতে, দক্ষ জনবল তৈরির মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জন সহজতর হবে।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে আয়োজিত ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে যুব জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে অধিকতর সচেতন ও দক্ষতা প্রশিক্ষণকে জনপ্রিয় করার উদেশ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ- এনএসডিএ এই সেমিনারের আয়োজন করে।

এসময় মূখ্যসচিব বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ সময় ধরে যুবসমাজের একটি অংশ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আরেকটি অংশ কাজ হারিয়েছে। অস্বাভাবিক এ সময়ে পেশার ক্ষেত্রেও বৈচিত্র্য তৈরি হয়েছে। করোনাকালীন সময়ে মানুষ ব্যাপকভাবে ডিজিটাল প্লাটফর্ম-নির্ভর হয়েছে। বাংলাদেশে এই বিষয়টি অভাবনীয় আশার সঞ্চার হয়েছে।

ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে আয়ের পরিমাণ বেড়েছে। ফলে বিশেষ করে করোনা-পরবর্তী সময়ে সামাজিক ও পেশাগত পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যে দক্ষতা উন্নয়নে প্রচলিত প্রশিক্ষণ কোর্সের কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আধুনিক ও আগামীর প্রযুক্তির চিন্তা মাথায় রেখে স্ট্যান্ডার্ড ও প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন করা প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বাংলাদেশে প্রায় ১৬ দশমিক ৯ কোটি মানুষ বসবাস করে। যার মধ্যে ৭০ শতাংশ মানুষ কর্মক্ষম। কিন্তু বাংলাদেশে বেকারত্বের হার বর্তমানে ১২ দশমিক ৩ শতাংশ। ২০৩০ সালের মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী জনসংখ্যার পরিমাণ দাঁড়াবে ৬ কোটি।

তিনি বলেন, বিপুলসংখ্যক যুব জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদার উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন পলিসি প্রণয়নে সরকারকে সহযোগিতার জন্য ব্যবসায়িক নেতৃবৃন্দের এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি প্রবন্ধে উল্লেখ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ