মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বিএনপিকে মানুষ কেন ভোট দেবে’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির নেতারা বলেছেন, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘উনাদের (আওয়ামী লীগ) হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে। এখন মানুষের জীবন-জীবিকার কোনো নিরাপত্তা নেই, চারদিকে ভয়-ত্রাস-সন্ত্রাস ছাড়া কোনো কিছু নেই। যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওই কারণেই ভোট দেবে।’

গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘তারা ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে এখন ৭০ টাকা কেজি চাল কিনে খেতে হয়। এত টাকা দিয়ে চাল কিনে খাওয়া জনগণের পক্ষে সম্ভব নয়। তাই জনগণ বিএনপিকে ভোট দেবে। তারা বিনা পয়সায় সার দেবে বলেছিল, যেটি এখন আকাশচুম্বী। এর জন্যই ভোট দেবে। করোনার সময় ব্যর্থতার কারণেই ভোট দেবে। প্রণোদনার কথা বলেছিল, মানুষকে দেয়নি।

তিনি বলেন, আবার গার্মেন্ট সেক্টরে প্রণোদনার কথা বলেও ধোঁকাবাজি করেছে। সরকারদলীয় লোকজন ছাড়া গার্মেন্ট সেক্টরে প্রণোদনা কেউ পায়নি। আড়াই হাজার টাকা করে গরিব মানুষকে দেওয়ার কথা বলেছিল, সেটি জনগণ পায়নি। এ দেশকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে, আওয়ামী লীগের হাত থেকে, শেখ হাসিনার হাত থেকে, সরকারের হাত থেকে মুক্তি চায়। বিএনপি একমাত্র দল, যে দলটি মানুষকে শান্তি দিয়েছিল। তাই তারা বিএনপিকে ভোট দেবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ