সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘এসো লেখা সুন্দর করি’ খাতার মোড়ক উন্মোচন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট

কোমলমতি শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করতে বাজারে এলো ‘এসো লেখা সুন্দর করি’ নামের একটি খাতা। খাতাটির মোড়ক উন্মোচন উপলক্ষে গতকাল বুধবার ফরিদপুর শহরের ঝিলটুলির একটি হলরুমে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় কর্মঠ আলেমদের একটি দলের উপস্থিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় খাতাটি যেন সর্বমহলে সমাদৃত হয় তা নিয়ে আলোচনা করেন তারা এবং খাতার সম্পাদক মুফতী আবু নাসিরের প্রতি শুভ কামনা জানান।

মাওলানা সৈয়দ শামসুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল কাইয়ুম কাসেমী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতী সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং আরো উপস্থিত ছিলেন শায়েখ মিসবাহ উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ কারী ওমর ফারুক, মাওলানা আশরাফ আলী, মুফতী আবু সালিম, মাওলানা তাওহীদ মুর্শিদ হামিদী, মো. ইমরান নাজির, হাফেজ মাওলানা আবুল হাসান, হাফেজ ওবাদা বিন নাসির প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ