বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

চাঁদপুরে সেজদার মধ্যেই মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে নামাজে সেজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের ওই মুসুল্লি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামে বাসিন্দা।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের ওই মসজিটিতে অন্য সকলের চালকের মতো সিএনজিচালক জাহাঙ্গীর মাগরিবের নামাজ পড়তে যান। জামাতে ফরজ নামাজে সেজদাহ থেকে তিনি আর ওঠেননি। নামাজ শেষ করে অন্যান্য মুসল্লিরা সামান্য নাড়া দিলে তার দেহ ঢলে পড়ে। পরে তারা বুঝতে পারেন, সেজদারত অবস্থায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর কাজী কবির হোসেন বলেন, মাগরিবের ফরজ তিন রাকাত নামাজ পড়াকালীন সময়ে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন একজন মুসুল্লী। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ