রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম ডেস্ক: চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

বৃহস্পতিবার ‘শিফটিং গিয়ার্স: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট’ শীর্ষক ষাণ্মাসিক প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করা হয়।

এতে বলা হয়, মহামারীর ধাক্কা সামলে রপ্তানি এবং ভোগ ব্যয় বাড়তে শুরু করায় প্রবৃদ্ধিও বাড়ছে।

চলতি ২০২১-২২ অর্থবছরে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে। আর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির হিসাবে এই প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ।

এদিকে প্রতিবেদনে গত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫ শতাংশ। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে তা ৫ দশমিক ৪৭ শতাংশ।

অর্থনীতির পুনরুদ্ধারের বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের প্রাক্কলন বলছে, ২০২১ ও ২০২২ সালে এ অঞ্চলের অর্থনীতি ৭ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। তবে দেশভেদে এই প্রবৃদ্ধি সমান হবে না।

মহামারীর ধাক্কায় ভারতের অর্থনীতি ২০২০-২১ অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়ে পড়েছিল। সরকারি বিনিয়োগ ও প্রণোদনা সুবিধা প্রদানে এবার ৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

পর্যটন নির্ভর মালদ্বীপের অর্থনীতি সংকুচিত হয়েছিল ৩৩ দশমিক ৩ শতাংশ। সংক্রমণ কমে পর্যটনে গতি আসায় এ বছর ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে দেশটির জিডিপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ