বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

দ্রুত ডাকসু নির্বাচনের আহ্বান নুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আয়োজন দ্রুত সময়ের মধ্যে করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, করোনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে, কর্মচারী নির্বাচন হয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু ডাকসুর মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। বিশ্ববিদ্যালয় খুলেছে, সবকিছু খুলেছে। দয়া করে ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। এ জাতিকে অসুস্থ ছাত্ররাজনীতির দিকে ফেলে দেবেন না। ডাকসু নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকশিত হতে সহযোগিতা করুন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের আয়োজন করুন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান নুর।

নুর বলেন, ডাকসু নির্বাচনের স্বার্থে যার যার জায়গা থেকে কথা বলুন। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। ২৮ বছর পর ডাকসু নির্বাচন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, রীতিনীতি ও প্রশাসনের সঙ্গে নেতৃত্ব তৈরি করার জন্য একটা পথ তৈরি হয়েছিল। যেটি একটি বড় অর্জন ও পাওয়া বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের জন্য বেশ কয়েকটি কাজ হয়েছে, যেটি অস্বীকার করার কোনো উপায় নেই।

আবরার হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানিয়ে তিনি বলেন, আবরারের বাবা বলেছেন তার সন্তানের মতো আর কোনো সন্তানকে যেন বিশ্ববিদ্যালয়ে জীবন দিতে না হয়। আমরাও বলবো, এ বিচার নিয়ে কোনো ধরনের নয়ছয় যেন না হয়। দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার বিচার নিষ্পত্তি করতে হবে। দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ