রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিয়েতে দই নিয়ে সংঘর্ষে কনের বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে টক দই দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বর ও কনেপক্ষের হাতাহাতি। পরে এর জের ধরে বরযাত্রীরা হামলা চালালে কনের বাবা ইকবাল হোসেন (৫০) মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

গতকাল বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে একই ইউনিয়নের বিষ্ণুউড়ী গ্রামের দুলাল মিয়ার ছেলে পারভেজের সঙ্গে গণকমোড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে কারিমার বিয়ে হয়। ওই দিন দুপুরে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বরের বাড়ির লোকসহ কনেপক্ষের অতিথিরাও অংশ নেন।

খাবারের শেষ পর্যায়ে দই নিয়ে সমস্যা বাধে। তীব্র গরমের কারণে দই টক হয়ে যায়। ওই দই দেওয়াকে কেন্দ্র করে কনের বাড়ির লোকজনের সঙ্গে বরপক্ষের বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকে কনেপক্ষের লোকজন বরপক্ষের কাছে ক্ষমা চেয়ে ঘটনাটি শেষ করেন।

কিন্তু ঘটনার জের ধরে গতকাল বুধবার রাতে বিষ্ণুউড়ী গ্রামে ১৫ থেকে ২০ জনের একটি দল স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে হামলা চালিয়ে কনের বাবা ইকবালকে আহত করেন। পরে আহত ইকবালকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

পরে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়রা ঘটনাটি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওছার ভূইয়া জীবনকে জানালে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় কসবা থানা পুলিশ।

ঘটনার বিষয়ে কসবা থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের উত্তেজনা চলাকালে ধাক্কা খেয়ে স্ট্রোক করে ইকবাল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে।

কারণ তার বাইপাস সার্জারি করা হয়েছিল। তার হার্টে তিনটি রিং পরানো ছিল। তারপরও যেহেতু অভিযোগ আছে, আমরা লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে প্রকৃত তথ্য জানা যাবে। পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও জানান, নিহতের স্ত্রী জোৎসনা বেগম বাদী হয়ে স্বামীর হত্যার বিচার চেয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ