বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

ময়মনসিংহে 'জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস' পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

সারা দেশের মত ময়মনসিংহ সিটিতেও জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় এ দিবস পালিত হয়।

দিবস পালনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

র‍্যালির পরবর্তী আলোচনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, দেশব্যাপী প্রথমবারের মত জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হচ্ছে। আমাদের জাতীয় জীবনে বিভিন্ন নাগরিকসেবা পেতে গুরুত্বপূর্ণ একটি প্রমাণক জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ। এছাড়াও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যমাত্রা জন্ম ও মৃত্যু নিবন্ধন। শিশু জন্মের বা কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম বা মৃত্যু নিবন্ধন করা প্রয়োজন।

এসময় তিনি এ বিষয়ে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ