বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

রাঙামাটিতে সাড়াঁশি অভিযান, ৮ অস্ত্রগুলিসহ ৫ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির বরকলের ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থানকৃত উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান পরিচালনা করছে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী।

মঙ্গলবার বিকেল থেকে বুধবার রাত পর্যন্ত চলমান এই যৌথ অভিযানে ৮টি অস্ত্র, ভারতের তৈরি ২০ রাউন্ড তাজা কার্তুজসহ ৫ জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে বরকল বিজিবি ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

পুলিশের একজন সার্কেল কর্মকর্তা জানিয়েছেন, এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে এবং বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনার পুরো তথ্যাবলি নিশ্চিত করা যাবে।

নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজাতীয় পাঁচ সন্ত্রাসীকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলেন- থানচুয়াল পাংকুয়া (১৬), অংপুইয়া পাংকুয়া (৩৮), আদি পাংকুয়া (১৬), লাললম সাং পাংকুয়া (২৫), এলবিট পাংকুয়া (২০)।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য যৌথবাহিনীর কাছে স্বীকার করে এবং বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র মজুদ করার তথ্য প্রদান করে।

পরবর্তীতে বুধবার সারাদিন যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করতে থাকে। অভিযান চলাকালীন সময়ে আটককৃত সন্ত্রাসীদের দেখানো তথ্যানুসারে গোপন আস্তানার স্থানগুলোতে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে ৮টি অস্ত্র উদ্ধার করে। সন্ত্রাসীরা দাবি করে ৮টি অস্ত্রের মধ্যে ৪টি অস্ত্র বৈধ লাইসেন্সকৃত আর বাকি ৪টি অস্ত্র অবৈধ।

এদিকে বরকলের বড় হরিণা বিওপি হতে ১০০ গজ পশ্চিমে কর্ণফুলি নদীর চেক পোস্টে একটি নৌকায় তল্লাশী চালিয়ে ভারতের তৈরি শটগানের ২০ রাউন্ড কার্তুজ , পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি, পটাসিয়াম ০১ প্যাকেট, টেস্টিং সল্ট ০৩ প্যাকেট, মোবাইল ০৪ টি, নেপালের বুট ডিএমএস ০২ জোড়া উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বরকল বিজিবি ও পুলিশের পৃথক দুইজন ঊর্ধ্বর্তন কর্মকর্তা উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা অভিযান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ