রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

রেকর্ড ভোটে জয়ী হয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ আগেই নিয়েছেন। বৃহস্পতিবার(৭ অক্টোবর) বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার সঙ্গে শপথ নিলেন আরও দুই নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। মুলত, রাজ্যপালের অনুমতি নিয়ে বিধানসভার স্পিকার বিধায়কদের শপথ পাঠ করান। কিন্তু এদিন প্রথা ভেঙে প্রথমবার বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় নিজের হাতে সেই ক্ষমতা নিয়েছন ধনকড়।

তবে এদিন উল্লেখযোগ্যভাবে বিধানসভায় মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী দল হিসেবে বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধীশূন্য বিধানসভায় শপথ নিলেন মমতাসহ তিনজন বিধায়ক।

এবারের উপ নির্বাচনে ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। জাকির হোসেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে জিতেছেন ৯২ হাজার ভোটের ব্যবধানে এবং একই জেলায় সামশেরগঞ্জে আমিরুল জিতেছেন ২৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

এদিন শপথবাক্য পাঠ করানোর পর তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে প্রতিদিন রাজ্য থেকে রাজভবনের বাগযুদ্ধ রুটিন হয়ে দাঁড়িয়েছিল। সেই পর্ব কাটিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে কুশল বিনিময় করেন শাসকদলের নেতামন্ত্রীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ