মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

‘স্বাধীনতার ৫০ বছর পর জনগণের নাগরিক ও ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পরও জনগণের নাগরিক ও ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হয়।

মুক্তিযোদ্ধারা এমন স্বাধীনতার জন্য দেশকে স্বাধীন করেনি। জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও একটি সংগ্রাম করতে হবে। দেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলীয়া মাদরাসা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীম আকরাম।

ইশা ছাত্র আন্দোলন চরমোনাই আলীয়া মাদরাসা শাখার সভাপতি মুহাম্মদ আবু সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চরমোনাই কওমিয়া ও আলীয়া শাখা নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে নিয়ে সমঝোতায় পৌঁছতে হবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে অতীত নির্বাচনের অভিজ্ঞতা কারোরই ভাল নয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব প্রতিদ্বন্ধি প্রার্থী যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র দাখিল করতে পারে। এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব জায়গায় প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ