বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

‘মুহিবুল্লাহ হত্যাকাণ্ড তদন্ত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুউল্লাহ হত্যাকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, এ ঘটনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিম কাজ করছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার পৌঁছেন পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যদের একটি প্রতিনিধি দল যার নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর উখিয়ার কুতুপালং ক্যাম্পের পরিস্থিতি দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ কক্সবাজারে যান প্রতিনিধি দলটি।

সেখানে পররাষ্ট্র সচিব বলেন, ‘মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা এখানে এসেছি। এ ঘটনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিম কাজ করছে।’ পররাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে নিহত মুহিবুল্লাহর পরিবারের সঙ্গেও দেখা করবেন।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এদিকে ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ। তারই প্রেক্ষিতে ইউএনএইচসিআর ও সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে শনিবার।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে একদল অস্ত্রধারী। তিনি ছিলেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে রোহিঙ্গাদের একটি সংগঠনের চেয়ারম্যান। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর এলাকার স্কুলশিক্ষক মুহিবুল্লাহ পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ হিসেবে বিবেচিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ