বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সরকারের মন্ত্রী-এমপিদের বাক্যদূষণ মহামারির পর্যায়ে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ঘাড়ের ওপর দৈত্যের মতো চেপে বসা সরকারের মন্ত্রী-এমপিদের বাক্যদূষণ ইদানিং মহামারির পর্যায়ে পৌঁছেছে। বাংলায় একটি প্রবাদ আছে, ‘গোড়ায় গলদ’। নিশিরাতের গর্ভে জন্ম নেওয়া এ সরকারেরও গোড়ায় গলদ আছে।

তিনি বলেন, ‘বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাট, অর্থ পাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তারা। কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের নেত্রীকে তুষ্ট করতে, একটু কৃপার লোভে ঔদ্ধত্যপূর্ণ ও অশোভন ভাষায় বক্তব্য-বিবৃতি দিয়ে সীমালংঘন করে চলেছেন।’

শুক্রবার (৮ অক্টোবর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনি দলীয় কার্যালয়ের বাইরে ছিলেন। সুস্থ হয়ে কার্যালয়ে ফেরার দিনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

রিজভী বলেন, ‘রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতি করে জন্ম নেওয়ায় সরকারকে ঘিরে রয়েছে লুটেরা, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও চাপাবাজ গোষ্ঠী। নিশিরাতের এ সরকারের দিবানিদ্রায় থাকায় বেয়াদবি, মিথ্যাচার, অপপ্রচার এখন তাদের মজ্জাগত হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্বাচিত না হয়েও এমপি, মন্ত্রী হওয়ায় তাদের অনেকেই রাজনীতি বোঝেন না। বোঝেন না শিষ্টাচার, ভদ্রতা, আচার-আচরণও।’

তিনি বলেন, বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষেই সম্ভব। রাতে ব্যালটে সিল মারা অটো ভোটের বিতর্কিত প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের মতো কুৎসা রটাচ্ছেন। ভোট ডাকাতদের মুখেই এ ধরনের কথা মানায়।

তিনি বলেন, যারা তার এ বক্তব্য শুনেছেন, তারা হতবাক হয়েছেন। এটা কোনো সভ্য দেশের মন্ত্রীর মুখের ভাষা হতে পারে না। বাংলাদেশের দুর্ভাগ্য যে, এ ধরনের লোকরাও এখন তথ্য প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন। একজন মন্ত্রীর কথাবার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয়। তাদের কাছে নতুন প্রজন্ম শালীন ও শিষ্টাচার, উদাহরণমূলক আচরণ ও কথাবার্তা শুনতে চায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ