শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে সিলেবাস সংক্ষিপ্ত করলো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে ইবতেদায়ী, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলয়া ও ফজিলতের  নেসাব সংক্ষিপ্ত করেছে দেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ শনিবার (৯ অক্টোবর) বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৩/০২/৪৩হি, তারিখের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সুপারিশ অনুযায়ী ২৫/০২/৪৩হি, তারিখের মজলিসে খাস- এর সিদ্ধান্ত মােতাবেক বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট কিতাবের নিম্ন বর্ণিত অংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অতএব পরীক্ষার্থীগণ তদনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তবে পড়ানাের ক্ষেত্রে মূল নেসাব সম্পন্ন করার চেষ্টা থাকতে হবে।

জানা যায়, আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে নেসাব সংক্ষিপ্তকরণ মজলিসে খাস-এর বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুফতি নুরুল আমিন ও মাওলানা মনিরুজ্জামান।

আরো জানা যায়, উক্ত মজলিসে আগামী ৩০ অক্টোবর শনিবার ও ৪ ডিসেম্বর শনিবার মজলিসে শুরার সভার তারিখ নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত মজলিসগুলাতে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

-কেএল

No photo description available.

No photo description available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ