রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

ঘুষ দিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে গেলে চাকরির টাকা হলাল হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি বিদেশ যেতে ইচ্ছুক যদি আল্লাহ্‌ রিজিক রাখে ইন শা আল্লাহ্‌ যাব। তার আগে পাসপোর্ট করতে দেই কন্টাকে এক দালালকে ৭০০০ টাকায়। কিন্তু দালালকে টাকা দেওয়া হল ৩৫৫০ টাকা বেশি কারন সে পাসপোর্ট হওয়ার সব ব্যবস্থা করবে।

কিন্তু আমার ভেরিফিকেশন ২ জায়গায় হয়। যা একটা মেনেজ করে দালাল আর অপরটা হয় আমার নিজ এলাকার থানায়। নিজ এলাকায় যেটা হয় আমি চেয়ারম্যান সারটিফিকেট আনতে সেখানে চা খাওয়ার টাকা দেই আর থানায় যাই সেখানে ভেরিবিশনে আরো ১০০০ হাজার টাকা দেই। তাইলে দেখা গেল একটা পাসপোর্ট এর জন্য আমি সরকারি চারজ ৩৪৫০ টাকা বাদে ৪৫৫০ টাকা দেই। যেটা বাড়তি এবং ঘুস।

আমার পাসপোর্ট হাতে পাইতে আরো কত টাকা লাগে আমি জানিনা তবে আমার প্রস্ন হলো আমি যে ঘুষ দিলাম আর তারপর আমার যে পাসপোর্ট আসবে আর সেই পাসপোর্ট ব্যবহার করে আমি যদি বিদেশ যাই আর বিদেশ গিয়ে পরিশ্রম করে আয় করি আর সে পরিশ্রমের টাকা কি হালাল হবে নাকি যতদিন বিদেশ থাকব আর টাকা আয় করব পরিশ্রম করে সব টাকা হারাম হবে?

উত্তর-

ঘুষ নেয়া সর্বাবস্থায় হারাম। তবে নিজের হক ও অধিকার আদায়ে বাধ্য হয়ে ঘুষ দেয়া জায়েজ আছে।

সেই হিসেবে আপনার অধিকার পাসপোর্ট অর্জনে বাধ্য হয়ে ঘুষ দেয়া আপনার জন্য জায়েজ। সুতরাং এর মাধ্যমে বিদেষ গিয়ে যে হালাল চাকুরী করবেন, এর দ্বারা অর্জিত উপার্জন হালাল হবে। (লেখাটি আহলে হক মিডিয়া থেকে সংগৃহিত।

دفع المال للسلطان الجائر لدفع الظلم عن نفسه وماله ولاستخراج حق له ليس برشوة يعني في حق الدافع (رد المحتار، كتاب الحظر ولاباحة-9/607، فتح القدير، كتاب ادب القاضى-7/255، البحر الرائق، كتاب القضاء-6/262

الرابع ما يدفع لدفع الخوف من المدفوع اليه على نفسه او ماله حلال للدافع حرام على الآخذ (رد المحتار، كتاب القضاء، مطلب فى الكلام على الرشوة-8/35، فتح القدير، كتاب اداب القضاء-7/255

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ