বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

দেশের বিভিন্ন জেলায় চলছে ‘আল-মারকাজুল ইসলামী’র কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আল-মারকাজুল ইসলামী- (এএমাআই) এবং DRRF, UNDP এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় চলছে কাফন- দাফন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা।

No description available.

কাফন-দাফন কর্মশালা বিষয়ে আল-মারকাজুল ইসলামী’র কোভিড-১৯ বিষয়ক টিম ম্যানেজার মুহাম্মদ হানযালা আওয়ার  ইসলামকে জানান, আল-মারকাজুল ইসলামী- (এএমাআই) এবং DRRF, UNDP এর যৌথ উদ্যোগে করোনায় (কোভিড-১৯) মৃতব্যক্তিদের কাফন-দাফন পদ্ধতি নিয়ে ইতোমধ্যে বৃহস্পতিবার রংপুর ও শুক্রবার চাপাইনবাবগঞ্জ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম ও প্রশিক্ষণার্থীরা।

মুহাম্মদ হানযালা জানান, তাছাড়া আজ রাজশাহী ও আগামীকাল রোববার সিরাজগঞ্জে এ প্রশিক্ষণ কর্মশালা অনুঠিত হবে। পর্যায়ক্রমে সাতক্ষীরা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ও কক্সবাজারে উক্ত কর্মসূচী পরিচালিত হবে ইনশাআল্লাহ। সবগুলো কর্মশালাতেই প্রশিক্ষণ পরিচালনা করবেন আল মারকাজুল ইসলামী (এএমআই)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামযা শহীদুল ইসলাম।

No description available.

তিনি জানান, স্বেচ্ছা-সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। চলমান মহামারীতে (এএমআই) ঢাকা সিটিতে প্রায় ৬৫০০ মৃতদেহ কাফন ও দাফন করেছে।

No description available.

তিনি বলেন, করোনায় (কোভিড-১৯) মহামারিতে বিগত দুই বছর যাবত বহুলোক মারা গেছে। করোনায় (কোভিড-১৯) এ মৃত ব্যক্তিদের কাফন-দাফন একটি জটিল সমস্যা। এ সমস্যা সহজতর পন্থায় সমাধানের লক্ষ্যে স্বাস্থ্যসুরক্ষা, জন-সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আল-মারকাজুল ইসলামী-(এএমআই) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (UNDP) এর সহযোগিতায় ২০২০ সালে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও কক্সবাজারসহ দেশের ১০টি জেলায় করোনায় (কোভিড-১৯) মৃতব্যক্তিদের কাফন-দাফন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়। এ এলাকাসমূহে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফনের উদ্যেশ্যে ১০ সদস্যের একটি করে টিমও গঠন করা হয়।

তিনি আরো বলেন, এবারের চলমান এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নতুন করে আরো বেশকিছু জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফনের উদ্যেশ্যে টিম গঠন করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ