রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

বিয়ানীবাজারের শ্রীধরা শাখায় জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার অধিনস্থ ১নং শ্রীধরা ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন গত শুক্রবার (৮ অক্টোবর) বাদ মাগরিব পৌর শাখার অর্থ সম্পাদক জনাব জিয়া উদ্দিন এর বাড়িতে অনুষ্ঠিত হয়।

পৌর জমিয়ত সেক্রেটারি মাওলানা এমাদ উদ্দিনের সঞ্চালনায় ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল হাসানের তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন জমিয়তে উলামায়ে ইসলাম পৌর শাখার সভাপতি সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান।

বক্তব্য রাখেন পৌর জমিয়তের অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব জিয়া উদ্দিন,পৌর জমিয়তের সদস্য জনাব হাবিবুর রহমান।

উক্ত কাউন্সিল অনুষ্ঠানে এলাকার সর্বজন শ্রদ্ধেয় হাফিজ মিছির আলীকে সভাপতি,ব্যবসায়ী জনাব জিয়া উদ্দিনকে সাধারণ সম্পাদক ও জনাব হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ