বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট যাবে দুবাই: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) বলেছেন, সিলেট ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দুবাইতে সরাসরি ফ্লাইট চালু করা হবে শিগগিরই।

শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এর আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

এ সময় দুবাইয়ে সিলেট থেকে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে মন্ত্রী বলেন, সিলেট ও চট্টগ্রাম থেকে দুবাইয়ে সরাসরি কোনো ফ্লাইট নেই। তবে দুই জেলার অনেক যাত্রী দুবাইয়ে যাওয়া আসা করেন।

তিনি বলেন, সিলেটের তুলনায় চট্টগ্রাম থেকে দুবাইয়ের যাত্রী বেশী। তাই আগে চট্টগ্রাম থেকে সরাসরি দুবাইয়ে ফ্লাইট চালু হবে। এরপর হবে সিলেট থেকে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি সময়ও অনেকটা সাশ্রয় হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ