রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

‘চীনের চাপে নতি স্বীকার করবে না তাইওয়ান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বশাসিত এই দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘পুনর্মিলনের প্রতিজ্ঞা’র পরদিনই রোববার তাইওয়ানের জাতীয় দিবসে দেওয়া ভাষণে সাই এসব কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।

তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে জাতীয় দিবসের সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট সাই বলেন, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা নিরসনে আমরা আশাবাদী। চলমান সংকটে তাইপে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না। তবে চাপের কাছে মাথা নত করবে না তাইওয়ান।

তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ মনে করে চীন। অন্যদিকে, তাইওয়ান দাবি করে তারা স্বাধীন, সার্বভৌম।

শনিবার তাইওয়ান-চীনের পুনর্মিলনের প্রতিজ্ঞা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে বলেন, একত্র করার ঐতিহাসিক কাজটি সম্পন্ন করা উচিত, তা অবশ্যই করা হবে।

এর জবাবে রোববার সাই বলেছেন, চীন যে পথ ঠিক করে দিয়েছে, তাইওয়ানকে তা মেনে নিতে বাধ্য করা যাবে না।

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের প্রবেশে জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ