শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

চবিতে ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) (২০২০-২১) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পর নয় আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

রোববার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্টার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, আগামী ১৯ তারিখ থেকে সশরীরে ক্লাস শুরু হবে। তবে ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্লাস বন্ধ থাকবে।

এর আগে এইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক্সট্রাঅর্ডিনারি সভার (৫৩৪ তম) সভায় সকল শিক্ষার্থীকে এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। এইদিকে ১৯ অক্টোবরের ঈদে মিলাদুন্নবী (সা.) এর বন্ধ ২০ অক্টোবরে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান ভর্তি পরীক্ষা শেষ হলে সশরীরে ক্লাস শুরুর কথা জানান। এ ছাড়া ১৬ অক্টোবর থেকে শাটল ও ১৮ অক্টোবর হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ