মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মসজিদের ভেতরে জানাযার নামাজ পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদের সামনে মাঠ থাকা ‌অবস্থায় মসজিদে ভিতর জানাযার নামাজ আদায় করার শরীয়াতের বিধান কি? জানালে উপকৃত হব।

উত্তর-
মাঠ থাকা সত্বেও মসজিদের ভিতরে জানাযার নামায পড়া মাকরূহে তাহরীমী। তবে জানাযা হয়ে যাবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فِي الْمَسْجِد، فَلَا شَيْءَ عَلَيْهِ

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মসজিদে জানাযার সালাত পড়লো, তাতে তার কোন ছওয়াব হলো না। [সুনানে আবু দাউদ-২/৪৫৪, হাদীস নং-৩১৯১, সুনানে ইবনে মাজাহ-১০৯, হাদীস নং-১৫১৭, মুসনাদে আহমাদ-২/৪৫৫, হাদীস নং-৯৮৬৫]। সূত্র- আহলে হক মিডিয়া।

وكرهت تحريما وقيل تنزيها فى مسجد جماعة هو أى الميت فيه وحده، أو مع القوم الخ (رد المحتار-3/126، الفتاوى الهندية-1/165، جديد-1/226، تاتارخانية-3/87، رقم-3786)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ