বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ২৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই দিন মারা গেছেন ১ জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন নতুন আক্রান্ত হওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এছাড়া মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, করোনা সংক্রমণ রোধের পাশাপাশি করোনা টিকা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা টিকার দুই ডোজের আওতায় আনা হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৩১৫ জনকে। এ ছাড়া প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ২৩৫ জন। এ কার্যক্রম চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ