বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

‘শিগগিরই ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন সিস্টেম উন্মুক্ত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগের উদ্যোগে শিগগিরই ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশনের জন্য অনলাইন সিস্টেম ‘বন্ধন.গভ.বিডি’ উন্মুক্ত করা হবে। এই অনলাইন প্ল্যাটফর্ম চালু হলে বাল্যবিয়েসহ অনেক সমস্যাই সমাধান হবে।

সোমবার (১১ অক্টোবর) মহাখালী ব্র্যাক সেন্টার মিলনায়তনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২১ উপলক্ষে ‘ডিজিটাল প্রজন্ম আমাদের প্রজন্ম: বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ করতে হলে প্রথমেই নারী সমাজের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চিন্তার মনস্তাত্ত্বিক পরিবর্তন ছাড়া কোনো প্রযুক্তি বা প্রকল্প পরিকল্পনা কাজে লাগবে না। প্রতিমন্ত্রী আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে টেকসই প্রযুক্তি কাঠামো সৃষ্টি করে দেশে কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রশমনে সবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার করার শুরুতেই একজন ছেলের সঙ্গে একজন মেয়েকে ফ্রন্ট ডেস্কে নিয়োগ নিশ্চিত করা হয়েছিল। শেখ হাসিনা কেবল ডিজিটাল বাংলাদেশের রূপকারই নন; তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি।

পলক আরও বলেন, সরকারের মাস্টারপ্ল্যানের কারণেই আজকের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মহামারিতেও ৭০ শতাংশ মানুষ অনলাইনে সংযুক্ত থেকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ