বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হেলিকপ্টারে চড়ে দ্বিতীয় বিয়ে করতে গেলেন মুফতি লুৎফর রহমান ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের অভয়নগরে হেলিকপ্টারে করে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে করতে আসার ঘটনা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আসেন তিনি। এ সময় বর দেখতে ভিড় জমায় আশপাশের অসংখ্য মানুষ।

বিয়ে করতে আসা মুফতি লুৎফর রহমান ফারুকী (৫৬) যশোর জামেয়া ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক ও আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান।

জানা যায়, হেলিকপ্টারে আসার পর দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির (৩৩) সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়। খাদিজা পারভীন লিপির দুইটি ছেলে সন্তান রয়েছে।

মুফতি লুৎফর রহমান ফারুকী যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তার প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এই বিয়ের মধ্যস্ততা করেছেন অভয়নগর উপজেলার পুড়াখালি মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আশেক এলাহী।

রাজকীয় হালতে দ্বিতীয় বিয়ের বিষয়ে মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। সোমবার অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ