বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

টানা ৯০ দিন জামাতে নামাজ পড়ে ২০ শিশু পেল বাইসাইকেল উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের বানারীপাড়ায় টানা ৯০ দিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করায় ২০ জন শিশুকে হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ নুর জামে মসজিদ প্রাঙ্গণে হাজী আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি যত্নশীল ও উৎসাহিত করে এ রকম উপহারের ব্যবস্থা করার জন্য সাধুবাদ জানাই। নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেক মানুষেরই ঈমানের প্রতিফলন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ।

-কেএল্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ