বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নালায় পড়ে নিখোঁজ ব্যক্তির ছেলেকে চাকরি দিলেন চসিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর মুরাদপুরের নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিমকে চাকরি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্কশপ হেলপার পদের নিয়োগপত্র সাদেকুল্লাহ মহিমের হাতে তুলে দেন মেয়র।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক‌ এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা সাদেকুল্লাহ মহিমকে চাকরির নিয়োগপত্র বুঝিয়ে দিয়েছি। তিনি এসএসসি পাস করেছেন। সেই অনুযায়ী তাকে চসিকের যান্ত্রিক বিভাগের অধীনে চাকরি দিয়েছেন মেয়র।

তিনি বলেন, আগামীকাল বুধবার (১৩ অক্টোবর) থেকে যে কোনো দিন তিনি চাকরিতে যোগদান করতে পারবেন। আমরা তাকে ফিলিং স্টেশনে টোকেন লেখার কাজে নিয়োজিত করার কথা ভাবছি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ১১০ মিলিমিটার বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। তখন মুরাদপুরে প্রধান সড়কের পাশের নালায় পা পিছলে পড়ে যান চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সালেহ আহমদ। সিসিটিভিতে ধরা পড়া মর্মান্তিক দৃশ্যটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ বিভিন্ন সংস্থার লোকজন কয়েকদিন ব্যাপক তল্লাশি চালিয়েও তার খোঁজ পাননি। এরপর মানবিক কারণে সালেহ আহমদের ছেলেকে চাকরি দেয়ার ঘোষণা দেন চসিক মেয়র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ