বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা পুলিশ। তিনি দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।

দুই হাজার কোটি টাকা পাচার মামলা ছাড়াও ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার অন্যতম প্রধান আসামি ফুয়াদ। তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভেতর মানি লন্ডারিং ও সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ফুয়াদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে আজ বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ